দুর্গাপুর,১৩ এপ্রিলঃ দুর্গাপুরের বিভিন্ন শিল্প কারখানায় বাইরের লোকজনদের কাজ হলেও বঞ্চিত হচ্ছেন এখানকার বেকার ছেলেমেয়েরা। এবার থেকে এই সিস্টেম বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারী দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুর্গাপুর পুর্ব ও দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ও কবি দত্তের সমর্থনে সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এসআইআর থেকে শুরু করে আরও নানা ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমন করেন তিনি। সেই সঙ্গেই তিনি বলেন,স্থানীয়দের বঞ্চিত করে বাইরে থেকে শ্রমিক নিয়োগের অভিযোগ তাঁর কানে এসেছে। এই ধরনের কর্মকাণ্ডে কেউ যুক্ত থাকলে,সে দলীয় হোক বা অন্য কেউ,সবার বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি আরও জানান, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে কবি দত্ত এবং দুর্গাপুর পূর্ব কেন্দ্রে প্রদীপ মজুমদার-কে জয়ী করলে স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পরে এক প্রশ্নের জবাবে এনিয়ে কবি দত্ত বলেন, তাঁর নির্বাচনী ইশতেহারেও স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সেই প্রতিশ্রুতিতেই কার্যত সিলমোহর পড়ল।
স্থানীয় বেকাররাই কাজ পাবে,দুর্গাপুরে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
RELATED ARTICLES



