সংবাদদাতা,পান্ডবেশ্বরঃ ভোট ঘোষণার আগেই রাজ্যের বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। বুধবার তেমনই ছবি দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে। এখানে তৃণমূলের কর্মীরা প্রার্থীর নাম বাদ রেখেই দেওয়াল লিখন শুরু করে দিলেন। আপাতত তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়েই এই দেওয়াল লিখন করা হচ্ছে। এখানে একটি স্লোগান লেখা হয়েছে-‘ঝড় হোক বা বন্যা মানুষের পাশে অগ্নিকন্যা’। এবিষয়ে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, ভোট ঘোষণা হতে বেশি দেরি নেই। আমরা তাই দলের পক্ষ থেকে প্রচারে নেমে পড়েছি। তিনি আরও জানান, প্রার্থীর নাম এখন জানা না থাকলেও পান্ডবেশ্বর বিধানসভায় আবার প্রার্থী যে নরেন্দ্রনাথ চক্রবর্তীই প্রার্থী হবেন, সেব্যাপারে তারা আশাবাদি। তখন এই সব দেওয়ালে তারা প্রার্থীর নাম লিখে দেবেন। তিনি আরও বলেছেন, এবারও এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল।
ভোট ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু তৃণমূল কংগ্রেসের
RELATED ARTICLES



