Thursday, March 5, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গজাতীয় নিরাপত্তা দিবস উদযাপন দুর্গাপুর ইস্পাত কারখানায়

জাতীয় নিরাপত্তা দিবস উদযাপন দুর্গাপুর ইস্পাত কারখানায়

দুর্গাপুর,৪ মার্চঃ ৫৫ তম ‘জাতীয় নিরাপত্তা দিবস’ উদযাপন করল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট’। এদিন সকালে ডিএসপি ও আইএসপির ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ সুরজিৎ মিশ্র সংস্থার ইডি (ওয়ার্কস) বিল্ডিংয়ের সামনে নিরাপত্তা পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর বাংলা, ইংরেজি ও হিন্দিতে উপস্থিত সকলকে নিরাপত্তার শপথ বাক্য পাঠ করানো হয়। সুরজিৎ মিশ্র তাঁর বক্তব্যে কারখানায় কাজের সময় শ্রমিকদের নিরাপত্তার সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। প্ল্যান্ট লেবেল সেফটি কমিটি মেম্বার সঞ্জীব ঘোষ জানান, শ্রমিকদের মধ্যে নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থায়ী ও ঠিকা শ্রমিকদের নিয়ে ৪ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত একমাস ব্যাপী নিরাপত্তা কর্মশালা,সেফটি ক্যুইজ,পোস্টার, নাটক,স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৫৫ তম ‘জাতীয় নিরাপত্তা দিবস’ উদযাপনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপির পদস্থ আধিকারিকরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএম (সেফটি) দিব্যেন্দু সেনগুপ্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments