সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ ঢাক-ঢোলের তালে, আবির ও রঙের উচ্ছ্বাসে দিনটি হয়ে উঠল প্রাণবন্ত।দোলের এই বিশেষ দিনে তিনি গ্রাম ঘুরে মানুষের সঙ্গে দেখা করেন এবং উৎসবের আনন্দ ভাগ করে নেন। মহিলা, পুরুষ, যুবক-যুবতী থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও এই আনন্দঘন মুহূর্তে অংশ নেয়। বিধায়ক নিজেও শিশুদের রং মাখিয়ে দেন এবং উপস্থিত সকলের সঙ্গে দোলের শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবের আমেজে মেতে ওঠে গোটা কেন্দ্রা ও রামনগর গ্রাম।এদিনের কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আজ হোলির দিন, ভাবলাম একটু রঙে রঙে রঙ মেলাই। তাই গোটা গ্রাম ঘুরে মানুষের সঙ্গে দেখা করলাম। কাউকে লাড্ডু খাওয়ালাম, কারও বাড়িতে লস্যি খেলাম, কারও বাড়িতে জল খেলাম। মাস্টার মশাইয়ের বাড়িতে গিয়ে আঙুর,বিস্কুটও খেলাম। মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। বাড়ি থেকে বেরিয়ে এসে মানুষ আমাকে রং ও আবির দিচ্ছিল,আমি খুব উপভোগ করেছি।তিনি আরও জানান, এই দিনটি তিনি নির্বাচনী প্রচারের জন্য নয়, মানুষের সঙ্গে দেখা করতে এবং উৎসবের আনন্দ ভাগ করে নিতে এসেছেন। তাঁর কথায়, পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। এখানে আমাকে আলাদা করে নির্বাচনের কথা বলতে হয় না। মানুষ জানে আমি ২৪ ঘণ্টা তাদের পাশে থাকি। নির্বাচনের দিন এলে মানুষই আমার হয়ে কথা বলবে।
নির্বাচনী প্রচার নয়,আনন্দ ভাগ করে নিতেই গ্রাম পরিদর্শনে নরেন
RELATED ARTICLES



