Friday, April 10, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গসত্যি ভোট বড় বালাই! কবি চড়লেন সাইকেলে,তরুন ঘুরলেন হুটখোলা গাড়িতে

সত্যি ভোট বড় বালাই! কবি চড়লেন সাইকেলে,তরুন ঘুরলেন হুটখোলা গাড়িতে

দুর্গাপুর,১০ এপ্রিলঃ দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের লড়াই এবার বেশ জমজমাট। ২০২১ সালে তৃণমূলকে হারিয়ে এই আসনে জয়লাভ করেন বিজেপির লক্ষ্মণ ঘোড়ুই। তারও আগে ২০১৬ সালের নির্বাচনেও জিততে পারেনি তৃণমূল। তাই,এবার এই আসনে তৃণমূলের হারের হ্যাটট্রিক আটকাতে তৃণমূল প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য এডিডিএর প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্তকে। তাঁকে ঘিরেই এই আসনটি ফিরে পাওয়ার আশায় বুক বেঁধেছেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। আর এই চ্যালেঞ্জ নিয়েই প্রচারের ময়দানে নেমেছেন কবি দত্ত। সরাসরি রাজনীতির মানুষ না হয়েও এবার তিনি রাজনীতির ময়দানে নামলেও নিজেকে একজন সাধারন মানুষ হিসেবেই তুলে ধরতে চেয়েছেন। সাধারন মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন সহজেই। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে সাধারন মানুষও তাঁর কাছে আসছেন। কথা বলছেন। ভোটের দিন এগিয়ে আসতেই সব প্রার্থীদের সঙ্গে কবি দত্তও প্রচারে গতি আনতে চাইছেন। শুক্রবার প্রচারে তাঁকে একেবারেই অন্যরুপে দেখা গেল। সর্বদাই তিনি গাড়িতে যাতায়াত করতেই অভ্যস্ত। অথচ, ভোটের প্রচারে এবার তাঁকে দেখা গেল সাইকেল চড়তে। তৃণমূলের ছাত্র যুবদের সাথে সাইকেল চালিয়ে প্রচার করলেন দুর্গাপুরের সাগরভাঙা এলাকার এসবি মোড় থেকে দুর্গাপুর স্টেশন বাজার পর্যন্ত। রাস্তাজুড়ে ছিল কর্মী সমর্থকদের উপস্থিতি। প্রার্থী কবি দত্ত জানান, “সকাল থেকেই পদযাত্রা করছিলাম। মানুষের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছি। এরপর সাইকেলে চেপে র‍্যালি rally করার অভিজ্ঞতা একেবারেই আলাদা। এতে যেমন শরীরচর্চা হচ্ছে,তেমনই মানুষের কাছাকাছি পৌঁছনোও সহজ হচ্ছে”। অন্যদিকে,একই দিনে আর একজনকেও দেখা গেল অন্যরুপে। তিনি হলেন এই একই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তরুন রায়। কবি দত্তের মতো তরুনও এবারই প্রথম বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। শুক্রবার দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে তিনি প্রচারে যান। তাকে দেখা গেল হুটখোলা জিপে চড়ে গোটা এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাতে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তাঁর এই প্রচারে এলাকার কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণ রায় জানান,মানুষের পাশে থেকেই কাজ করতে চান।  এলাকার উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। ভোটের কারনেই যেমন কবি দত্তকে দেখা গেল সাইকেল চড়তে, ঠিক তেমনই তরুন রায়কেও এই প্রথম দেখা গেল হুটখোলা গাড়িতে। আসলে ভোট যে বড় বালাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments