Saturday, April 11, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গ'বাংলা দখলে এবার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে বিজেপি'-সায়নী

‘বাংলা দখলে এবার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে বিজেপি’-সায়নী

পাণ্ডবেশ্বর, ১১ এপ্রিলঃ বিজেপি আগেও বহুবার বাংলা দখলের চেষ্টা করেছে।  প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। আগে এমপি,এমএলএ-দের কিনে নিত। পরে সেই এমপি-এমএলএ-রা ফিরে আসতো কালীঘাটের দরজায়। তাদের এই কেনাবেচার চক্রান্ত ব্যর্থ হয়েছে। এরপর তারা বাংলা দখলের জন্য মাঠে নামিয়েছিল ইডি, সিবিআই-এর মত কেন্দ্রীয় এজেন্সি গুলিকে। অনেককেই মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল,অনেককে গ্রেফতার করেছিল কিন্তু তাতে ফল বিশেষ হয়নি। এবার তাই বিজেপি নির্বাচন কমিশনকে মাঠে নামিয়েছে বাংলা দখলের উদ্দেশ্যে। শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে বহুলা ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী সভায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমন করে বক্তব্য রাখেন রাজ্য যুব সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ। কখনো বাংলা,কখনো হিন্দিতে ভাষণের পাশাপাশি রবীন্দ্রনাথের কবিতার উক্তি, কখনো হিন্দি শায়েরী বলে সভা জমিয়ে দেন সায়নী। তিনি অভিযোগ করেন,এসআইআর- এর নামে বহু ন্যায্য ভোটারের নাম বাদ দিয়েছে কমিশন। বিজেপি ভাবছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ভোটে জিতবে। কিন্তু তাদের এই দিবা স্বপ্ন পূরণ হবে না কারণ, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চেনে। মমতা ব্যানার্জিকে তারা ভরসা করে। তাই চক্রান্ত সত্ত্বেও এবারও তৃণমূল কংগ্রেস জিতে সরকার গঠন করবে বলে দাবি করেন সায়নী। বাংলায় মোদি- শাহদের ঘনঘন আসা নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, ভোট ঘোষণা হতেই দিল্লির নেতাদের আসা যাওয়া শুরু হয়েছে। ফাইভ স্টার হোটেলে থাকছে তারা। এদের আসা-যাওয়া দেখে মনে হচ্ছে ভোট ট্যুরিজম চলছে। এরা সব পরিযায়ী পাখি,ভোট শেষ হলেই এদের আসা যাওয়া বন্ধ হয়ে যায়। এদিন পান্ডবেশ্বর ছাড়াও জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হরেরাম সিং-এর সমর্থনে  চিচুড়িয়ায় জনসভাতেও উপস্থিত ছিলেন সায়নী ঘোষ। সেখানে তিনি বলেন,উন্নয়ন আর মানুষের পাশে থাকার রাজনীতি করে তৃণমূল কংগ্রেস। তাই মানুষ তৃণমূলের সঙ্গে ছিল,থাকবেও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments