Sunday, April 12, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গঅন্ডালের বেসরকারী হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় ভাঙচুর

অন্ডালের বেসরকারী হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় ভাঙচুর

দুর্গাপুর,১২ এপ্রিলঃ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। পুলিশের সামনেই হাসপাতাল চত্বরে ব্যাপক ভাঙচুর চালালো মৃতের পরিবারের আত্মীয়-স্বজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীও। ভাঙচুর করা হয় হাসপাতাল চত্বরে থাকা বেশ কয়েকটি দামি গাড়িও। রবিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে অন্ডাল মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। মৃত মহিলার নাম ইয়াসমিন বানু (৪২)। অন্ডালের অরবিন্দ নগর এলাকার বাসিন্দা। মৃতের পরিবার সূত্রে জানা গেছে,চলতি মাসের ১০ তারিখ পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ওই মহিলার অপারেশন হয়। রবিবার সকালে ওই মহিলার মৃত্যু হয় বলে জানা যায়। চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে অভিযোগ তুলে ব্যাপক ক্ষিপ্ত হয়ে ওঠেন মৃতের পরিবারের লোকজন এবং তাদের আত্মীয় পরিজনেরা। এরপরই তারা হাসপাতালে ব্যাপক ভাঙচুর শুরু করে। মৃতের পরিবারের দাবি,যে মহিলার মৃত্যু হয়েছে তার সন্তানের আজীবন দায়িত্ব নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে এবং দিতে হবে উপযুক্ত ক্ষতিপূরণ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এনিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments