Tuesday, April 21, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গএসআইআর দিয়ে মানুষকে ভোটবন্দি করছে বিজেপিঃ সেলিম

এসআইআর দিয়ে মানুষকে ভোটবন্দি করছে বিজেপিঃ সেলিম

সংবাদদাতা,বাঁকুড়া,১৫ এপ্রিলঃ দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নিলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জঙ্গলমহলের রানীবাঁধ বিধানসভার সিপিআইএম প্রার্থী দেবলীনা হেমব্রম,রাইপুরের প্রার্থী রামচন্দ্র মান্ডি ও তালডাংরা বিধানসভার প্রার্থী দেবকান্তি মহান্তির সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় খাতড়া বাজারের রঙ্কিনীতলায় ওই সভায় কর্মী সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে মহম্মদ সেলিম একযোগে তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ শানান। চাকরি চুরি ইসুতে তৃণমূলকে আক্রমণ করে মহম্মদ সালিম দাবি করেন, বামফ্রন্টের প্রার্থীরা জয়যুক্ত হলে চোর ধান্দাবাজ লোকেদের মুখের ভিতরে হাত ঢুকিয়ে বেইমানির টাকা,ঘুষের টাকা বার করে তা গরিব মানুষকে ফেরত দেব।মমতা বলে ২৯৪ টা আসনে আছি, মোদি ও বলছে ২৯৪ টা আসনে সেই প্রার্থী। মোদি কি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এসে মুখ্যমন্ত্রী হবে প্রশ্ন তোলেন বাম নেতা। কেউ কেউ বলে তৃণমূলকে শায়েস্তা করতে বিজেপিকে ভোট দিন। নবান্নকে শায়েস্তা করতে ৫৬ কে লাগবে। ৫৬ ইঞ্চি ছাতি তো গত ১১ বছর ধরে আছে, কি শায়েস্তা করেছে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন,আমরা কি মন্দির মসজিদ করার জন্য ভোট দি, না রাস্তা করার জন্য। বিজেপি এখন বলছে, আমাদের ভোট দিন আমরা করব। কেন তুমি তো গত ১১ বছর ধরে সরকারে আছো। বলেছিলে কালো টাকা বিদেশ থেকে নিয়ে আসবো। ১৫ লাখ টাকা করে একাউন্টে ঢুকবে। বছরের দু কোটি বেকারের চাকরি হবে। মোদি কালো টাকা উদ্ধারের বদলে দেশে নোট বন্দি করেছিল। করোনার সময় দেশের মানুষের চিকিৎসা করার বদলে রেলবন্দি করে দিয়েছিল। আর এখন এসআইআর এর নামে ভোটের সময় ভোটবন্দি করে দিচ্ছে মানুষকে। সেলিম বলেন,ওরা সব বন্ধ করতে পারে, খুলতে পারে না। খোলার চাবি রয়েছে লাল ঝাণ্ডার হাতে। তাই লাল ঝাণ্ডা কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তিনি সিপিআইএম প্রার্থীদের জয়যুক্ত করার আবেদন জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments