Saturday, April 18, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গ৫০ লক্ষ টাকা সহ বিহারের দুই যুবক গ্রেফতার দুর্গাপুরে      

৫০ লক্ষ টাকা সহ বিহারের দুই যুবক গ্রেফতার দুর্গাপুরে      

অন্ডাল,১৮ এপ্রিলঃ  ভোটের মুখে ৫০ লক্ষ টাকা সহ গ্রেপ্তার বিহারের দুই যুবক। ধৃতদের নাম গুড্ডু রায় ও তপন কুমার মিত্র। দুজনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার তাদের অন্ডাল জিআরপি  আসানসোল জেলা আদালতে পেশ করে।  জিআরপি সূত্রে খবর, শুক্রবার রাতে বিহার থেকে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে নামে ওই দুই যুবক। তাদের কাছে থাকা ভারী ব্যাগ এবং আচরণে অসঙ্গতি নজরে আসে জিআরপির। সন্দেহ দানা বাঁধতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। উত্তর না মেলায় ব্যাগে তল্লাশি চালানো হয়। আর তাতেই সামনে আসে চাঞ্চল্যকর চিত্র। ব্যাগ ভর্তি মোটা মোটা টাকার বান্ডিল। গোটা টাকা গুনে দেখা যায় মোট ৫০ লক্ষ নগদ রয়েছে। সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় সম্পূর্ণ টাকা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিহার থেকে দুর্গাপুর স্টেশনে নামার পর  হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল ওই দুই যুবকের। কিন্তু প্রশ্ন উঠছে এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এল? কার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল? গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। নির্বাচনের অবহে এত টাকা কি তাহলে নির্বাচনে কাজে লাগানোর জন্য নিয়ে আসা হচ্ছিল। এই নিয়োগ প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments