অন্ডাল,১৯ এপ্রিলঃ খনি অঞ্চল অন্ডালে চোরাই কয়লার কারবারে ছেদ পড়ে নি নির্বাচনী মরশুমেও। একদিকে যখন সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও জোর নির্বাচনী তৎপরতা চলছে,তখন অন্যদিকে রাতের অন্ধকারে কয়লা পাচারও চলছে। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শনিবার রাতে হাতেনাতে কয়লা পাচারের প্রমাণ মিলল। রানিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ ঘোষ রাতে প্রচার করতে আসেন অন্ডালের সিঁদুলি গ্রামে। তখন গ্রামবাসীরা পার্থকে জানান রাতের অন্ধকারে এলাকায় কয়লা পাচার হচ্ছে। কোন জায়গায় কয়লা মজুত করা হয়েছে সেটা দেখানো হয় বিজেপি প্রার্থীকে। কয়লা মজুতের পরিমান দেখে অবাক হয়ে যান পার্থ। তৎক্ষনাৎ অন্ডাল থানার ওসি সহ ইসিএল কর্তৃপক্ষকে খবর দেন তিনি। ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ ও ইসিএল আধিকারিকরা। ইসিএলের এক আধিকারিক অশোক দাস বলেন,কী ভাবে এখানে এত কয়লা মজুত করা হলো তা তদন্ত করার পাশাপাশি এফআইআর হবে। বিজেপি প্রার্থী পার্থ ঘোষের অভিযোগ, এই কয়লা পাচারের টাকায় ভোট করাবে তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে কয়লা পাচার বন্ধ করা হবে। যদিও এ প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি তৃণমুল শিবিরের।
ভোট তৎপরতার মধ্যেই বিপুল কয়লা মজুত নিয়ে প্রশ্ন
RELATED ARTICLES



