Sunday, April 19, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গপাণ্ডবেশ্বরে রোড শো করলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী

পাণ্ডবেশ্বরে রোড শো করলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী

পাণ্ডবেশ্বর,১৯ এপ্রিলঃ ২৩ তারিখ প্রথম পর্বের ভোটের আগে শেষ রবিবার সব রাজনৈতিক দলের প্রচারেই দেখা গেল চমক। পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারে রোড শো করতে এলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। পাণ্ডবেশ্বর বিধানসভার গাইঘাটা মোড় থেকে হরিপুর বাজার পর্যন্ত রোড শো হয়। হুড খোলা গাড়িতে অভিনেত্রীর সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তী। অভিনেত্রীকে দেখতে রাস্তার দুপাশে ভিড় ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের সঙ্গে সঙ্গে  উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা।

লাউদোহায় সুকান্ত মজুমদার

একদিকে নরেন চক্রবর্তীর প্রচারে যখন বাংলা সিনেমার  নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী,তখন অন্যদিকে বিজেপি প্রার্থী জীতেন তেওয়ারীর প্রচারে এলেন ডক্টর সুকান্ত মজুমদার। দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম থেকে নতুনডাঙ্গা পর্যন্ত। বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করেন তিনি।

প্রচারে প্রদীপ মজুমদার

২৩ তারিখের ভোটকে সামনে রেখে জমজমাট রবিবাসরীয় প্রচারে সরগরম দুর্গাপুর। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার এদিন দুর্গাপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে জোরকদমে রোড শো করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপিতা দিপেন মাঝি। এদিন এবিএল টাউনশিপের লোকনাথ বাবার মন্দির থেকে রোড শো শুরু হয়। এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রচার কর্মসূচি এগোয়,যেখানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীর সমর্থনে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী ও সমর্থকরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে রোড শো-তে অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments