Sunday, April 19, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গঅভিজিৎ ঘটকের সমর্থনে ইউসুফ পাঠানের রোড শো  

অভিজিৎ ঘটকের সমর্থনে ইউসুফ পাঠানের রোড শো  

কুলটি,১৯ এপ্রিলঃ আগামী ২৩ এপ্রিল প্রথম দফার বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত  হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলায়। তার আগে এদিনই ছিল শেষ রবিবার। তাই ছুটির দিনে সব রাজনৈতিক দলই কোনো না কোনো ভিআইপিদের প্রচারে নিয়ে এসেছে। যেমন দেখা গেল কুলটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক-এর সমর্থনে সাংসদ তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান অংশ নিলেন রোড শোয়ে। হাসানপুর থেকে কুলটি স্টেশন পর্যন্ত এই বর্ণাঢ্য রোড শো-তে উপচে পড়ে মানুষের ভীড়। “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ” এবং “তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। মহিলা, যুবক ও প্রবীণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ইউসুফ পাঠান-কে একঝলক দেখার জন্য মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকে তাঁর সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন, আবার ক্রিকেট প্রেমীরা হাতে ব্যাট নিয়ে পৌঁছে অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করেন। ইউসুফ পাঠান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন,তা করেই দেখান। রাজ্যের উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির উল্লেখ করে তিনি সাধারণ মানুষের কাছে আহ্বান জানান,আবারও তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখার। একইসঙ্গে অভিজিৎ ঘটক-কে বিপুল ভোটে জয়ী করার জন্য আবেদন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments