Sunday, April 19, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গআসানসোলের লালবাংলায় মহিলা বিজেপি কর্মীকে মারধর

আসানসোলের লালবাংলায় মহিলা বিজেপি কর্মীকে মারধর

আসানসোল,১৯ এপ্রিলঃ  আসানসোল উত্তর থানার অন্তর্গত লালবাংলা এলাকায় মাতৃশক্তির ফর্ম পূরণ করাতে গিয়ে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। বিজেপির দাবি,১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যাম সোরেনের নেতৃত্বে ২০-২২ জন দুষ্কৃতী লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়। মারা হয় ঘুষি ও লাথি। বিজেপি কর্মী তেজ প্রতাপ সিংহকে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি এক মহিলা কর্মী রাখি হাঁসদার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি ঘটনাস্থলে পৌঁছান। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের রাজনীতি করার অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন,তৃণমূল কর্মীরা পুলিশের মদত পাচ্ছে,যার ফলে তাদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিজেপি কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখান। পুলিশ বলছে ঘটনার তদন্ত করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments