Monday, May 4, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গপশ্চিম বর্ধমান জেলায় সেনাপতি নরেন সহ সব তৃণমূল প্রার্থীর পরাজয়

পশ্চিম বর্ধমান জেলায় সেনাপতি নরেন সহ সব তৃণমূল প্রার্থীর পরাজয়

দুর্গাপুর, ৪ মেঃ পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসনেই পরাজিত হল তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তী চ্যালেঞ্জ করেছিলেন,পশ্চিম বর্ধমান জেলায় এবার তারা ৯-০ করবেন। কিন্তু ভোটের ফল প্রকাশ হতেই দেখা গেল পান্ডবেশ্বর কেন্দ্রে তিনি নিজে যেমন বিজেপির জীতেন্দ্র তেওয়ারীর কাছে পরাজিত হয়েছেন, তেমনই জেলার বাকি আসনগুলিতেও হেরে গেছেন তৃণমূলের প্রার্থীরা। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি ১৩৯৮ ভোটে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে হারালেন। আসানসোল দক্ষিণ বিধানসভায় দাপটের সঙ্গে জিতলেন বিজেপির অগ্নিমিত্রা পাল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের তাপস বন্দোপাধ্যায়কে ৪০ হাজার ৮৩৯ ভোটে পরাজিত করেন। এই নিয়ে অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে পরপর দুবার জিতলেন। অগ্নিমিত্রা পালের প্রাপ্ত ভোট ১, ১৯ হাজার ৫৮২। অন্যদিকে, তাপস বন্দোপাধ্যায় পেয়েছেন ৭৮ হাজার ৭৪৩ ভোট। জেতার পরে সার্টিফিকেট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে ডিজে বাজানো নিয়ে কটাক্ষ করেন। তিনি তাদের উদ্দেশ্য করে বলেন, বাংলার মানুষ কেমন আপনাদের ডিজে বাজালো।  গত ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের সব অন্যায়ের বিচার করা হবে বলেও তিনি দাবি করেছেন। অভয়া সহ সব কিছুর ফাইল খোলা হবে  জানিয়ে তিনি আরো বলেন, সারা বাংলার পাশাপাশি আসানসোল দক্ষিণের সার্বিক উন্নয়ন করা হবে।বারাবনি বিধানসভায় বিজেপি প্রার্থী অরিজিৎ রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়কে ৬হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন। জামুড়িয়া বিধানসভায় বিজেপি প্রার্থী ডাঃ বিজন মুখোপাধ্যায় ১০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী হরেরাম সিংকে।আসানসোল উত্তর বিধানসভায় রাজ্যের বিদায়ী মন্ত্রী তৃণমূল কংগ্রেসের মলয় ঘটককে হারিয়েছেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। কুলটিতে আগেরবারের বিজয়ী বিজেপির ডা.অজয় পোদ্দার এবারও জিতলেন। তিনি হারালেন বিদায়ী মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটককে। রানীগঞ্জ কেন্দ্রে তৃণমূলের কালোবরণ মন্ডলকে পরাজিত করে বিজয়ী হলেন পার্থ ঘোষ। এদিকে,মন্ত্রী মলয় ঘটকের মতোই আরও এক বিদায়ী মন্ত্রী দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার হেরে গিয়েছেন বিজেপির যুব নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কাছে। পাশাপাশি দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্তকে পরাজিত করে এবার নিয়ে পর পর দুবার বিজয়ী হলেন বিজেপির লক্ষ্ণণ ঘোড়ুই। গত ২০২১ সালের নির্বাচনে এই জেলায় ৯টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ৬টি এবং তিনটি আসন ছিল বিজেপির। এবার গোটা জেলাতেই বিজেপির জয়জয়কার। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments