Sunday, May 3, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গআসানসোল ও দুর্গাপুরের স্ট্রং রুম পরিদর্শন করলেন জেলা শাসক

আসানসোল ও দুর্গাপুরের স্ট্রং রুম পরিদর্শন করলেন জেলা শাসক

আসানসোল,৩ মেঃ পশ্চিম বর্ধমান জেলার ৯ টা বিধানসভার মধ্যে ৬ টা বিধানসভার গণনা কেন্দ্র হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে,বাকি তিনটি কেন্দ্রের গণনা হবে দুর্গাপুর সরকারী মহাবিদ্যালয়ে। রবিবার আসানসোল ও দুর্গাপুরের দুটি গণনা কেন্দ্রই পরিদর্শন করেন জেলা শাসক এস পুন্নমবলম,পুলিশ কমিশনার প্রণব কুমার। জেলা শাসক জানান,গণনা কেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে কেন্দ্রের ভেতরে থাকা ভোট কর্মী,রিটার্নিং অফিসার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুমতিপত্র তথা পাশের বিষয় সহ বিভিন্ন ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। তিনি আরও জানান, গণনা কেন্দ্রের নিরাপত্তা,বাইরের নিরাপত্তা,সিসি ক্যামেরা ঠিকঠাক আছে কিনা সেটাও দেখা হয়। নটা বিধানসভার জন্য ১২০০ জন গণনা কর্মী ছাড়াও রয়েছেন ১৫০০ কর্মী। সেই সঙ্গে জন বিভিন্ন প্রার্থীর অনুমোদিত এজেন্ট ১২০০ থেকে ১৪০০লোক আছেন তাদের পরিচয়পত্র থেকে শুরু করে সব রিটার্নিং অফিসার দিয়ে দিয়েছেন তারা সব দিক দিয়ে তৈরী আছেন গণনার জন্য।  সকালে আসানসোলের পর জেলা শাসক ও পুলিশ কমিশনার বিকেলের দিকে দুর্গাপুরে স্ট্রংরুম পরিদর্শন করতে আসেন। স্ট্রংরুমে আসপাশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।  স্ট্রংরুমে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় সারাক্ষণ নজরদারি চলছে। এখানে জেলা শাসক এস পুন্নমবলম জানান, “সমস্ত পরিকাঠামো প্রস্তুত রয়েছে। কাউন্টিং অফিসার,কাউন্টিং এজেন্ট এবং সংশ্লিষ্ট আধিকারিকদের পরিচয়পত্র যাচাই করেই ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আমরা সবদিক থেকেই প্রস্তুত।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments