Thursday, June 25, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুর ইএসআই হাসপাতালে রোগীর মৃত্যু,নার্সদের গাফিলতির অভিযোগ

দুর্গাপুর ইএসআই হাসপাতালে রোগীর মৃত্যু,নার্সদের গাফিলতির অভিযোগ

দুর্গাপুর,২৫ জুনঃ দুর্গাপুর ইএসআই হাসপাতালে এক বৃদ্ধ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মনোহর গোপ (৮৫)। তিনি অন্ডাল গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের অভিযোগ, বৃহস্পতিবার পেটে ব্যথার সমস্যা নিয়ে  মনোহর গোপকে দুর্গাপুর ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের আশা ছিল চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। তবে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি, হাসপাতালের সিস্টার ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতি এবং উদাসীনতার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। চিকিৎসা পরিষেবায় অবহেলার অভিযোগ তুলে ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন। ঘটনার প্রতিবাদে মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালের সুপারিনটেনডেন্টের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসপাতাল সুপার বলেছেন,তদন্ত করে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments