Thursday, June 25, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গতারাতলার দুর্ঘটনায় নিখোঁজ রানীগঞ্জের শ্রমিক নবীন সিং

তারাতলার দুর্ঘটনায় নিখোঁজ রানীগঞ্জের শ্রমিক নবীন সিং

রানীগঞ্জ,২৫ জুনঃ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ কারখানায় দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন রানীগঞ্জের লাইকবাজার, লায়েক বাঁধ তিন নম্বর ধাওড়ার বাসিন্দা নবীন সিং। নির্মাণসামগ্রীর নীচে চাপা পড়ে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পৌঁছতেই স্বামীর খোঁজে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তাঁর স্ত্রী নেহা দেবী এবং বড় ছেলে, বছর ষোলোর দশম শ্রেণির ছাত্র প্রিন্স। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ স্ত্রী নেহা দেবীর সঙ্গে শেষবার ফোনে কথা হয় নবীন সিংয়ের। সে সময় তিনি জানান, কাজে ব্যস্ত রয়েছেন, পরে কথা বলবেন। এরপর থেকে আর কোনও যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে। দুপুর প্রায় ১টা নাগাদ ঠিকাদারদের কাছ থেকে দুর্ঘটনার খবর পান পরিবারের সদস্যরা। খবর পাওয়ার পরই বুধবার দুপুর আড়াইটা নাগাদ নেহা দেবী বড় ছেলে প্রিন্সকে সঙ্গে নিয়ে স্বামীর সন্ধানে কলকাতার উদ্দেশে রওনা দেন। তবে এখনও পর্যন্ত নবীন সিংয়ের কোনও সন্ধান মেলেনি বলে দাবি পরিবারের। বর্তমানে বাড়িতে রয়েছেন নবীনের মেজ মেয়ে, সপ্তম শ্রেণির ছাত্রী কোমল কুমার এবং ছোট ছেলে আরিয়ান সিং।পরিবারের দাবি, কিশোর বয়স থেকেই নির্মাণকাজের সঙ্গে যুক্ত নবীন সিং। ঠিকাদারের অধীনে কলকাতার ওই নির্মীয়মাণ কারখানাতেও তিনি কাজ করছিলেন।জানা গেছে, প্রায় ১৫ দিন আগে বাড়িতে এসেছিলেন নবীন। এক সপ্তাহ পরিবারের সঙ্গে কাটিয়ে ফের কর্মস্থলে ফিরে যান। তাঁর হাতে উলকি দিয়ে নিজের নাম লেখা রয়েছে বলেও জানিয়েছেন পরিজনেরা, যাতে শনাক্তকরণের ক্ষেত্রে সুবিধা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments