Saturday, June 27, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে এসে একাধিক অনুষ্ঠানে যোগ দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

দুর্গাপুরে এসে একাধিক অনুষ্ঠানে যোগ দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

দুর্গাপুর,২৬ জুনঃ এদিন দুর্গাপুরে এসে একাধিক অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রথমে তিনি উপস্থিত হন কেন্দ্রীয় সরকারের সিএমইআরআই সংস্থার একটি অনুষ্ঠানে। এখানে তিনি রাজ্যের বিভিন্ন পুরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সিএমইআরআই-এর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগের কথা জানান। তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি, জৈব বর্জ্য থেকে সার, শুকনো পাতা থেকে বিকল্প জ্বালানি এবং নির্মাণ বর্জ্য থেকে কম খরচে ইট তৈরির প্রযুক্তি রাজ্যের বিভিন্ন পুরসভায় কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকার জমি দেবে এবং সিএমইআরআই প্রযুক্তিগত জ্ঞান ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সেই প্রযুক্তির ভিত্তিতে পুরনো জমে থাকা বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য আধুনিক কেন্দ্র গড়ে তোলা হবে। বর্জ্য আলাদা করে পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি রাজস্ব আয়েরও সম্ভাবনা তৈরি হবে বলে মন্ত্রী দাবি করেন। এরপর তিনি সিটি সেন্টারের মাঙ্গলিক অতিথি ভবনে আয়োজিত বেঙ্গল বিজনেস কাউন্সিলের আলোচনা সভায় অংশ নেন। এখানে অগ্নিমিত্রা পাল ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই,দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছু বিশিষ্ট বাঙালি ব্যবসায়ী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। তিনি জানান,প্রায় পাঁচ বছর আগে কলকাতা থেকে বেঙ্গল বিজনেস কাউন্সিলের পথচলা শুরু হয়। বর্তমানে ক্ষুদ্র,মাঝারি ও বৃহৎ শিল্পের সঙ্গে যুক্ত বাঙালি ব্যবসায়ীদের নিয়ে গঠিত এই সংগঠন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে। তিনি আরও বলেন, সংস্থার মূল লক্ষ্য আগামী প্রজন্মের বাঙালি যুবকদের ব্যবসার প্রতি উৎসাহিত করা এবং নতুন উদ্যোক্তা তৈরি করা। সভায় পশ্চিমবঙ্গে শিল্প ও কর্মসংস্থানের আরও সুযোগ তৈরির লক্ষ্যে উপস্থিত জনপ্রতিনিধিদের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন ব্যবসায়ীরা। এখানে মন্ত্রী জানান, রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার গঠন হয়েছে। ভয় আউট ভরসা ইন। শিল্পের জন্য বিনিয়োগ হচ্ছে। শিল্পপতিদের সুবিধার জন্য আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করব। এরপর মন্ত্রী বেসরকারি মিশন হাসপাতাল পরিদর্শন করতে যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments