Wednesday, July 8, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গমাথায় কালো কাপড় হাতে মোমবাতি নিয়ে মিছিল কংগ্রেসের

মাথায় কালো কাপড় হাতে মোমবাতি নিয়ে মিছিল কংগ্রেসের

বাঁকুড়া,৭ জুলাই: “জাস্টিস ফর বারুইপুর” স্লোগান তুলে মাথায় কালো কাপড় হাতে মোমবাতি নিয়ে মিছিলে অংশ নিলেন কংগ্রেসের অসংখ্য নেতা কর্মী সমর্থক। আজ বিকেলে বাঁকুড়ার মাচানতলা আকাশ মুক্ত মঞ্চের থেকে শুরু হয় মিছিল। বাঁকুড়া সাভারকর সরণি, নুনগোলারোড, রানীগঞ্জ মোড়, যোগীপাড়া, পাঠকপাড়া হয়ে মিছিল শেষ হয় মাচালতলায়। বাঁকুড়ার লিগাল সেলের ব্যবস্থাপনায় এই মিছিলে পা মেলান জেলা কংগ্রেস সভাপতি রাধারানী ব্যানার্জি,জেলা লিগাল সেলের চেয়ারম্যান অভিষেক বিশ্বাস সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। বারুইপুরের ১২ বছরের কিশোরীর ধর্ষণ ও খুনের ঘটনায় অবিলম্বে বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে, এমন অভিযোগও করেছেন বাঁকুড়া জেলা কংগ্রেস লিগ্যাল সেলের চেয়ারম্যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments