Sunday, August 9, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিজেপির সভায় কয়লা মাফিয়ার প্রবেশকে কেন্দ্র করে বিতর্ক

বিজেপির সভায় কয়লা মাফিয়ার প্রবেশকে কেন্দ্র করে বিতর্ক

আসানসোল,৮ আগস্টঃ বিজেপির কর্মী ও সদস্যদের নিয়ে আসানসোলের রবীন্দ্র ভবনে লাভার্থী সম্পর্ক অভিযান নামে এক বিশেষ দলীয় কর্মসূচীতে এক কয়লা মাফিয়ার প্রবেশ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। অন্যান্য সদস্যদের মতো এমডি আনোয়ার নামে ওই কয়লা মফিয়াও গলায় ওই সভার জন্য দেওয়া বিশেষ ব্যাজ গলায় ঝুলিয়ে সেখানে প্রবেশ করতেই তেলে বেগুনে রেগে যান নাজনীন সাবিহা নামে এক বিজেপি নেত্রী। তিনি রীতিমতো আনোয়ার নামে ওই ব্যক্তিকে জেরা করতে থাকেন কিভাবে তিনি ওখানে প্রবেশ করলেন। তাঁকে কে নিয়ে এসেছে। চরম অপমানিত আনোয়ার তাকে বোঝান যে তার এক বিজেপি বন্ধু তাকে এখানে নিয়ে এসেছেন। কিন্তু,বিজেপি নেত্রী সে সব শুনতে না চেয়ে এক প্রকার তাঁকে গলা ধাক্কা দিয়েই সভাস্থল থেকে বের করে দেন। অপমানজনকভাবে সভা থেকে বিতাড়িত হলেও আনোয়ার নামে ওই ব্যক্তি বিজেপির বিরুদ্ধে কোনো রকম অভিযোগ না তুলে উল্টে তিনি রাজ্যে বিজেপির আগমনকে স্বাগত জানিয়ে বলেছেন,তিনি অনেক আগে কয়লার ব্যবসা করলেও বর্তমানে কাপড় সহ অন্যান্য ব্যবসা করেন। বিজেপি ক্ষমতায় আসায় এবার তাঁর ব্যবসা ভালো হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এমনকি,প্রকাশ্যে না হলেও তিনি বিজেপিকে সর্মথন করেন বলেও সাংবাদিকদের সামনে খোলাখুলি বলেন। অন্যদিকে তাঁকে যিনি তাড়িয়ে দিয়েছেন সেই বিজেপি নেত্রী নাজনীন সাবিহা জানান, বিজেপিতে কোনো কয়লা মাফিয়ার জায়গা নেই। তাই তাকে বের করে দেওয়া হয়েছে। উল্লেখ্য,রবীন্দ্র ভবনে বিজেপির লাভার্থী সম্পর্ক অভিযান নামে যে সভার আয়োজন করা হয়েছিল, সে বিষয়ে সভায় অন্যান্য দলীয় বিধায়কদের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্র অজয় পোদ্দার। তিনি জানান, এই সভায় দলের কর্মী ও সদস্যদের রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলি বিষয়ে সচেতনাতার শিক্ষা দেওয়া হয়,যাতে তারা সাধারন মানুষের কাছে গিয়ে সরকারী প্রকল্পগুলির বিষয়ে বলতে পারেন এবং মানুষ যাতে এই পরিষেবাগুলি পান সেবিষয়ে তাদের সহায়তা করতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments