Sunday, August 9, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঁকুড়ায় মাটির দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

বাঁকুড়ায় মাটির দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

সংবাদদাতা,বাঁকুড়াঃ দিন কয়েক আগে স্বামীর মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুর পারলৌকিক কাজ শেষ হতেই এবার মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ৮০ বছরের বৃদ্ধার। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার নড়রা গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম মালতি ছাতাইত। জানা গেছে,বাঁকুড়ার শিবরামপুর গ্রামে কয়েক আগে মারা যান গোপাল ছাতাইত। তাঁর পারলৌকিক কাজ শেষ হতেই এবার মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল তাঁর স্ত্রী মালতি ছাতাইতের। জানা গেছে, অন্যান্য দিনের মতোই গতকাল রাতে খাওয়া দাওয়ার পর নিজেদের মাটির বাড়িতে ঘুমোতে গিয়েছিলেন বৃদ্ধা। ভোর সাড়ে চারটা নাগাদ আচমকাই বাড়ির মাটির একটি দেওয়াল বৃদ্ধার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দেওয়াল ভেঙে পড়ার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান প্রতিবেশীরা। দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে বৃদ্ধাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। পরে পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার পরিবার একসময় পাকা বাড়ির জন্য আবাস প্রকল্পে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সে সময় পাকা বাড়ি মেলেনি। পরবর্তীতে মৃতার এক নাতি শিক্ষকতা ও নাতনি নার্সের চাকরী পাওয়ায় সেই আবেদনপত্র বাতিল হয়ে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments