Monday, August 10, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিশেষভাবে সক্ষম ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ পুলকার চালকের বিরুদ্ধে

বিশেষভাবে সক্ষম ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ পুলকার চালকের বিরুদ্ধে

সংবাদদাতা,দুর্গাপুরঃ বিশেষভাবে সক্ষম ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রকে যৌন হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠল এক পুলকার চালকের বিরুদ্ধে। পুলকার চালকের বিরুদ্ধে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রর পরিবার। ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত অভিযুক্ত চালককে আটক বা গ্রেপ্তার করা হয় নি। চালকের গ্রেপ্তারির দাবিতে রবিবার সকালে দুর্গাপুরের পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন ছাত্রর বাবা। নির্যাতিত ছাত্রর বাবা বলেন, “আমার ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন। পুলকারের চালক প্রায়দিন ছেলের গাল টিপত ও যৌন হেনস্থা করত। তাতে বিরক্ত হত ছেলে। একদিন রেগে গিয়ে চালকের হাতে কামড়ে দেয়। তখন চালক আমার ছেলেকে প্রচন্ড মারধর করে। চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু এখনও পর্যন্ত চালক গ্রেপ্তার হয় নি। তাই বিধায়কের কাছে এসেছিলাম”। বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই ছাত্র ও তাঁর বাবা আমার কাছে এসেছিলেন। পুলিশকে বলেছি দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে”। যদিও পুলকারের মালিক বিজয় রুইদাস অভিযোগ অস্বীকার করেছেন। বিজয় বলেন,গত ১৭ বছর ধরে পুলকারের ব্যবসা করছি। কখনও কোনও অভিভাবক চালকের বিরুদ্ধে কোনও অভিযোগ করে নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments