Monday, September 7, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গআবাসের বাড়ি চুরির অভিযোগে দুর্গাপুরে তৃণমূল নেতাকে ডিম থেরাপি

আবাসের বাড়ি চুরির অভিযোগে দুর্গাপুরে তৃণমূল নেতাকে ডিম থেরাপি

দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আবাসের বাড়ি চুরির অভিযোগে দুর্গাপুরের এক তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। প্রতিবাদ জানাতে গিয়ে ওই নেতাকে ডিম ছুঁরলেন এলাকার মহিলারা। রবিবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের কোক ওভেন থানার আনন্দপুর এলাকায়। স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ ওরফে বিশু মাঝির বিরুদ্ধে অভিযোগ,আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার গরিব মানুষদের কাছ থেকে বিভিন্ন নথি নেওয়া হয়েছিল। তৃণমূল আমলে তাঁদের পাকা বাড়ি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু পরবর্তীতে বাড়ি না পাওয়ায় ক্ষোভ তৈরি হয় উপভোক্তাদের মধ্যে। বিক্ষোভকারীদের দাবি,সম্প্রতি অনলাইনে আবাস যোজনার তথ্য যাচাই করতে গিয়ে তাঁরা দেখতে পান, তাঁদের নামের পাশে প্রকল্পের স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখাচ্ছে। অথচ তারা কোনো পাকা বাড়ি পাননি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিশ্বজিৎ মাঝিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। বিক্ষোভের মধ্যেই তাঁর মাথায় একাধিক ডিম ছোড়া হয়। পরে তাঁকে নিয়ে এলাকায় ঘোরানো হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারী সুষমা বাগদির অভিযোগ, “আমাদের নামে বাড়ি নথিভুক্ত হয়ে গেছে। কিন্তু আমরা বাড়ি পাইনি। আমাদের নানাভাবে বঞ্চিত করা হয়েছে। অনলাইনে কাগজ বের করে দেখতে পাচ্ছি, সাকসেসফুল হয়ে গেছে। আমাদের বাড়ি ফিরিয়ে দিতে হবে। নাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।” যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ মাঝি। তাঁর দাবি, “সেই সময় অনেকের নাম নথিভুক্ত হয়েছিল। সেই কারণে আইডি তৈরি হয়েছিল। কিন্তু কে কাকে বেছে বেছে ঘর দিয়েছে,তা আমি জানি না। কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল,কে টাকা তুলে নিয়েছে, সেটা দেখতে হবে।” খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তৃণমূল নেতা বিশ্বজিৎ মাঝিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে,আবাস যোজনা নিয়ে আসলে ঠিক কি হয়েছে? এলাকাবাসীর দাবি পুরো বিষয়টি তদন্ত করে দেখুক প্রশাসন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments