দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ সাইবার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠল দুর্গাপুরের এক যুবক ও এক কিশোরের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,এদের মধ্যে একজনের বয়স ১৯ বছর। সে নিউ টাউনশিপ থানা এলাকার ভ্যাম্বে কলোনির বাসিন্দা। অপরজন ১৫ বছরের নাবালক,কাদা রোড এলাকার বাসিন্দা। দুর্গাপুরের বেনাচিতির প্রান্তিকা ফাঁড়ি পুলিশের অভিযানে এই দুজন ধরা পড়েছে। পুলিশের দাবি,ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০ হাজার টাকা নগদ। পুলিশের প্রাথমিক অনুমান,ওটিপি-কে হাতিয়ার করেই প্রতারণার জাল ছড়ানো হয়েছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরে নাবালককে ব্যবহার করে এই কারবার চালানো হচ্ছিল। তাদের জিঙ্গাসাবাদ করে পুলিশ আরও জানতে পেরেছে এই চক্রের সঙ্গে ঝাড়খণ্ডের কুখ্যাত জামতাড়া গ্যাংয়েরও যোগ থাকতে পারে। তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়াও ধৃত দুইজনের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না,সেই বিষয়েও শুরু হয়েছে তদন্ত। ১৯ বছরের অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে এবং নাবালককে আসানসোল জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়। এখন তদন্তকারীরা দেখছেন,এই ২০ হাজার টাকার উৎস কোথায়,আর এই দুইজনের নেপথ্যে বড় কোনও সাইবার প্রতারণা চক্র রয়েছে কিনা।
সাইবার প্রতারনায় যুক্ত থাকার অভিযোগে কিশোর সহ গ্রেফতার দুই
RELATED ARTICLES



