সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাতনগরীর শ্রীচৈতন্য এভিনিউতে অবস্থিত শ্রীকৃতিরত্ন গৌড়ীয় মঠে পরমারাধ্যতম ১০৮ শ্রীমদ্ভিবেদান্ত পর্যটক গোস্বামী গুরুমহারাজের শ্রীসমাধি মন্দির ও শ্রীবিগ্ৰহ প্রতিষ্ঠা মহামহোৎসব মহাসমারোহে গত ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো। এই মহৎ অনুষ্ঠানে শ্রীমহাজন পদাবলী কীর্তন,ইস্পাত নগরীতে নগর সংকীর্তন,ভারতবর্ষের বিভিন্ন মঠ থেকে আগত পরমপূজ্যপাদ সন্ন্যাসীগণের বক্তৃতা, শ্রীবিগ্ৰহ গণের বিশেষ নিত্যসেবা এবং পূজো শেষে মহাপ্রসাদের ব্যবস্থা ছিল। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে মঠের সন্নাসীবৃন্দ সারা ভারতবর্ষ জুড়ে শ্রীবিগ্ৰহ প্রতিষ্ঠা ও মহামহোৎসব উপলক্ষে প্রচার করেন। এই অনুষ্ঠানে সারা ভারতবর্ষের সাধু,সন্নাসী ও প্রচুর ভক্তের সমাগম হয়। এই মহামহোৎসব অনুষ্ঠানে শ্রীভক্তিবেদান্ত তীর্থ মহারাজ,জীতেন্দ্রীয় মহারাজ,অর্জুন প্রভু,রাধাকান্ত প্রভু,সদাশিব প্রভু সহ আরো বিভিন্ন মঠের সন্নাসীবৃন্দ উপস্থিত ছিলেন। চারদিন ধরে এই মহোৎসব ঘিরে মঠ চত্বরে উৎসবের পরিবেশ তৈরী হয়েছিল। সেই সঙ্গে ভক্তদের মধ্যেও প্রবল উন্মাদনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে মহোৎসবের শেষ দিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গৌড়ীয় মঠের অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রায় আট হাজার ভক্ত মহাপ্রসাদ গ্ৰহণ করেন।




