সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইকে থাকা তিনজনের। মৃতদের মধ্যে দুই বন্ধু ও তাঁদের এক বান্ধবী ছিলেন। ভিড়িঙ্গি মোড় থেকে পিয়ালার দিকে যাওয়ার পথে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি। সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে পড়েন তিনজনই। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। মৃতদের মধ্যে সায়ন গোস্বামী ও তন্ময় ঘোষের বাড়ি আসানসোলের হিরাপুরে এবং কৃষ্ণা গাঙ্গুলী নামে তরুনীর বাড়ি বাঁকুড়ায় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ভিড়িঙ্গি মোড় থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পিয়ালার দিকে যাচ্ছিল বাইকটি। সেই সময় রাস্তায় চলন্ত একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইকে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর জাতীয় সড়কে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও তাদের কাউকে বাঁচানো সম্ভব হয়নি।
জাতীয় সড়কে ট্রাকের পিছনে বাইকের ধাক্কা,মৃত্যু দুই বন্ধু ও বান্ধবীর
RELATED ARTICLES



