Tuesday, November 17, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গছটঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর

ছটঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর

সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ ছটপুজোর পুণ্যলগ্নে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পাণ্ডবেশ্বরের গায়ঘাটা ছটঘাটে। সোমবার সকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হয় শোকের আবহে। মৃতের নাম বিনোদ নুনিয়া (৫৫)। তিনি গায়ঘাটা এলাকারই বাসিন্দা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি (অন্ডাল ডিভিশন) দীপ কুমার দাস,পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুশোভন বন্দ্যোপাধ্যায়,ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও), যুগ্ম বিডিও-সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি,ছটঘাটে বিদ্যুতের খোলা তারের যথাযথ সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের অভাবেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছটের মতো বড় ধর্মীয় উৎসবে হাজার হাজার মানুষের সমাগম হওয়া সত্ত্বেও ঘাটে বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থায় কেন পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়নি,তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments