Saturday, November 14, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গআইএনটিইউসির রাজ্য সম্মেলন হচ্ছে দুর্গাপুরে

আইএনটিইউসির রাজ্য সম্মেলন হচ্ছে দুর্গাপুরে

সংবাদদাতা,দুর্গাপুরঃ আইএনটিইউসির রাজ্য সম্মেলন এবার দুর্গাপুরে। আগামী ২২ নভেম্বর এই সম্মেলন হবে ইস্পাতনগরীর এজোনের গুরু নানক রোডের ‘আইএনটিইউসি’র নিজস্ব কার্যালয় ‘আনন্দ লাবণ্য’ ভবনে। এই উপলক্ষ্যে দুর্গাপুরে সম্মেলনের স্থান ও প্রস্তুতি দেখতে দুর্গাপুরে আসেন রাজ্য আইএনটিইউসির সভাপতি মহম্মদ কামরু জামান কামার। দুর্গাপুর গেস্ট হাউসে তিনি আসন্ন রাজ্য সম্মেলন নিয়ে সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। রাজ্য আইএনটিইউসির সিনিয়র সেক্রেটারী রজত দীক্ষিত জানান,আগামী ২২ নভেম্বর এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য দুর্গাপুর হাউজে এসে পশ্চিম বর্ধমানের আইএনটিইউসি নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি বৈঠক করেছেন রাজ্য আইএনটিইউসির সভাপতি মহম্মদ কামরু জামান কামার। সেই সঙ্গে তিনি সম্মেলনের অনুষ্ঠান স্থল গুরু নানক রোডের ‘আনন্দ লাবণ্য’ ভবনও পরিদর্শন করেন। সেখানে তিনি সম্মেলনের প্রস্তুতি ঘুরে দেখেন। তিনি বলেছেন প্রায় দেড় হাজার প্রতিনিধি সারা রাজ্য থেকে উপস্থিত থাকবেন এই সম্মেলনে। আমন্ত্রণ জানানো হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার,প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য সহ প্রাদেশিক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। ২২ তারিখ সকাল দশটায় পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলন শুরু হবে। সারা দিন এই সম্মেলন হয়ে বিকেলে শেষ হবে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রজত দীক্ষিত ছাড়াও জেলা আইএনটিইউসির সভাপতি সুভাষ সাহা,এইচএসডব্লুইউ এর কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার সহ অন্যান্য আইএনটিইউসি নেতৃবৃন্দ। সংগঠন সূত্রে জানা গেছে,এই সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেসের তরফে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন অমিত যাদব। প্রসঙ্গত, ডিসেম্বরের ১,২ ও ৩ তারিখ দিল্লির তালকোটরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইএনটিইউসির সর্বভারতীয় সম্মেলন। বর্তমানে তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments