সংবাদদাতা,দুর্গাপুরঃ বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো কদিন আগে শেষ হয়ে গেলেও সেই উৎসবের রেষ ধরেই লক্ষ্মী পুজো,কালী পুজোর পর এবার বাংলায় আরও এক বড় উৎসব হল ছটপুজো। প্রতিবারের মতো এবারও এই উৎসব শুরুর কদিন আগে থেকেই এলাকার ছটব্রতীদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তরুন রায়। ছটব্রতীদের মধ্যে বস্ত্র ও পুজোর সামগ্রী প্রদানের পাশাপাশি দলের কর্মী ও স্ত্রী কে সঙ্গে নিয়ে ছটব্রতীদের সঙ্গে কয়েকটি ঘাটে তাকে সূর্যকে অর্ঘ্য দান পর্বেও সবার সঙ্গে অংশ নিতে দেখা যায়। তরুন রায় বলেন,“ আমাদের দেশের ধর্ম নিরপেক্ষ আদর্শ মেনে দুর্গাপুর শহরেও বহু বছর ধরে সমস্ত উৎসবে সবাই অংশ গ্রহণ করে। এই শহরে বাঙালি বিহারী সহ অন্য সম্প্রদায়ের মানুষরাও একে অন্যের উৎসবে সামিল হয়ে আসছে। এটাই এই শহরের ঐতিহ্য”। তিনি আরও বলেন, “আমাদের দেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। এই ঐতিহ্যই সারা বিশ্বে ভারতবর্ষকে এক আলাদা মর্যাদা দিয়েছে। কিন্তু বর্তমানে নানাভাবে এই ধর্মীয় সংহতি ও ঐক্যের ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা চলছে। কংগ্রেস কখনই সেটা হতে দেবে না। আমরা এই ঐতিহ্য সর্বদাই রক্ষা করতে চাই”। প্রসঙ্গত,ছট পুজো শুধু একটা পুজো নয়,এটা প্রকৃতির প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা জানানোর উৎসব। কার্তিক মাসে চার দিন ধরে চলে এই পুজো। ভক্তরা নির্জলা উপোস করে ডুবন্ত আর উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেন। নদী,পুকুর কিংবা ঘাটে দাঁড়িয়ে সূর্যদেবের পুজো করেন সবাই।
ছট উৎসবে সামিল হলেন কংগ্রেস নেতা তরুণ রায়
RELATED ARTICLES



