সংবাদদাতা,দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান জেলায় নিজেদের সংগঠন বাড়িয়ে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। সোমবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে প্রতিষ্ঠিত হল বিশ্ব হিন্দু পরিষদের নতুন শাখা। সংগঠনের অঞ্চল সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় বৈদ্যনাথ ভান্ডারীকে। এই শাখা প্রতিষ্ঠা উপলক্ষে নগর পরিক্রমা,আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি সংগঠনের রীতি অনুসারে পদাধিকারীদের পাঠ করানো হয় সংগঠনের শপথবাক্য। সংগঠনের দুর্গাপুর-ফরিদপুর প্রখণ্ড সভাপতি অরূপ কুমার মুখার্জি জানান,কয়লাখনি অঞ্চলে বিশ্ব হিন্দু পরিষদের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। প্রতিদিনই বহু মানুষ সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি আরও জানান,ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কাজেও অংশ নেওয়া সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
গোগলায় বিশ্ব হিন্দু পরিষদের নতুন শাখা
RELATED ARTICLES



