Thursday, February 26, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গএবার ধানবাদ,সঙ্গে ফের আসানসোল জেলা আদালতে বোমাতঙ্কের মেল

এবার ধানবাদ,সঙ্গে ফের আসানসোল জেলা আদালতে বোমাতঙ্কের মেল

আসানসোল,২৫ ফেব্রুয়ারিঃ গতকাল আসানসোল ও দুর্গাপুর আদালতে বোমাতঙ্কের ঘটনা নিয়ে সারাদিন কেটে যায়। যদিও শেষ পর্যন্ত পুলিশ কোন কিছু পায়নি। এবার দেখা গেল ধানবাদ আদালতেও বোমাতঙ্কের হুমকি মেল পাঠানো হয়েছে। সঙ্গে মঙ্গলবারের পর আবার বুধবারও বোমাতঙ্ক আসানসোল জেলা আদালতে। মঙ্গলবার হুমকি মেল এসেছিল তামিলনাড়ু থেকে। বুধবার সকাল এগারোটা নাগাদ মেল এসেছে কোয়েম্বাটুর থেকে। এদিন আসা মেলে বলা হয়,নামাজের পরে জেলা জজ ভবনে রাখা আরডিএক্স ফাটাবে। বাংলা ও ইংরেজিতে লেখা আছে এই মেল বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের চীফ এ্যাডমিনিস্ট্রেশন অফিসার ভরত দাস। তিনি সঙ্গে সঙ্গে মেলের বিষয়টি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে জানিয়ে দেন। এরপরই ডগ স্কোয়াড ও বোম স্কোয়াড নিয়ে আদালতে চলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস ও অন্যান্য পুলিশ আধিকারিক সহ বিশাল বাহিনী। গোটা আদালত চত্বরকে ফাঁকা করে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি। স্নিফার ডগ দিয়ে গোটা আদালত চত্বর পরীক্ষা করানো হয়। তার সঙ্গে মেটাল ডিটেক্টরও ব্যবহার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত গতকালের মতোই এদিনও কোথাও কিছুই পাওয়া যায় নি। স্বাভাবিকভাবেই মঙ্গলবারের মতো বুধবারও আসানসোল জেলা আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। অন্যদিকে,ধানবাদ আদালতেও এদিন বোমাতঙ্কের ঘটনায় ভীতি ছড়িয়ে পড়ে গোটা আদালত চত্বরে। ধানবাদের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট প্রভাত কুমারকে ইমেলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয়েছে। আদালত ভবন ফাঁকা করে সবাই রাস্তায় নেমে আসেন। বোম স্কোয়াড এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments