Thursday, February 26, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গজলের ট্যাঙ্ক থেকে উদ্ধার সাত মাসের শিশুর দেহ

জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার সাত মাসের শিশুর দেহ

আসানসোল,২৬ ফেব্রুয়ারীঃ বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল সাত মাসের এক শিশুর দেহ। আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকরের বালতোড়িয়া ৬৬ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় উঠে এসেছে পারিবারিক বিবাদের অভিযোগ। অভিযোগের আঙুল মৃত শিশুর মামীর বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায়,ইসমাইল আনসারি তার স্ত্রী গুলশন আরা, ছেলে শাহনওয়াজ আনসারির স্ত্রী সানিয়া পারভিন এবং অন্য সদস্যদের সঙ্গে একই বাড়িতে থাকেন। শাহনওয়াজ বর্তমানে বেঙ্গালুরুতে থাকেন। সানিয়ার একটি দশ মাসের কন্যাসন্তানও রয়েছে। ইসমাইল আনসারির মেয়ে মুসকান খাতুনের বিয়ে হয়েছে বালতোড়িয়ার বাসিন্দা মুস্তাফা আনসারির সঙ্গে। পেশায় গাড়ি চালক মুস্তাফা কাজের সূত্রে বিহারের জামুইয়ে গিয়েছিলেন। সেই সময়ে মুসকান তার শিশুকে নিয়ে বাপের বাড়িতে ছিলেন। অভিযোগ,নাতির প্রতি দাদা-দাদির বেশি স্নেহ দেখানো নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। সেই ক্ষোভ থেকেই শিশুটির মামী সানিয়া ভোরবেলা ঘুমন্ত অবস্থায় শিশুটিকে তুলে নিয়ে গিয়ে জলের ট্যাঙ্কে ডুবিয়ে দেয় বলে অভিযোগ করেছেন শিশইটির মা মুসকান। ঘটনার খবর পেয়ে বরাকর ফাঁড়ির পুলিশ এসে দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মামী সানিয়া সহ পরিবারের কয়েকজন সদস্যকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments