Tuesday, September 8, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গকুলটিতে সাইবার অপরাধ চক্রের হদিশ,পুলিশের অভিযানে গ্রেফতার ১২

কুলটিতে সাইবার অপরাধ চক্রের হদিশ,পুলিশের অভিযানে গ্রেফতার ১২

কুলটি,৭ সেপ্টেম্বরঃ আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর হরিজন পাড়া ও সংলগ্ন এলাকায় সাইবার অপরাধ চক্র ও কল সেন্টারের হদিশ মিলল। সোমবার সকাল থেকেই এলাকায় আসানসোল দুর্গাপুর পুলিশ ও সাইবার থানার আধিকারিকদের উপস্থিতিতে তল্লাশি অভিযান শুরু হয়। অভিযানে কমব্যাট ফোর্স সহ বিপুল সংখ্যায় পুলিশ মোতায়োন করা হয়। সন্ধ্যে নাগাদ আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ( সাইবার) রাহুল পান্ডে সাংবাদিক সম্মেলনে বলেন,অভিযান চলছে। অভিযানে একাধিক দল অংশ নিয়েছে। এখনো পর্যন্ত কল সেন্টার ও সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে নগদ ৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি প্রচুর ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ল্যাপটপ,রাউটার, কম্পিউটার,এন্ড্রয়েড ফোন,আই ফোন,ক্রেডিট কার্ড,কি বোর্ড,ব্যাঙ্কের পাসবই ও সিমকার্ড। জানা গেছে, এদিন সকালে পুলিশের একাধিক দল এলাকার হরিজন পাড়ায় বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালালো শুরু করে। এমনকি কিছু বন্ধ বাড়ির তালা ভেঙেও তল্লাশি চালায় পুলিশ। এসিপি ( সাইবার) আরো বলেন, ন্যাশানাল সাইবার ক্রাইম ব্যুরো থেকে তথ্য পাওয়ার পর এলাকা চিহ্নিত করে অভিযান চালানো হয়। এলাকায় প্রায় সব বাড়িতে সিসি ক্যামেরা লাগানো প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কেন,কি কারণে শুধুমাত্র এই এলাকায় এই ভাবে সিসি ক্যামেরা লাগানো রয়েছে,তা তদন্ত করে দেখা হচ্ছে। যেসব বাড়ি থেকে কম্পিউটার বা ল্যাপটপ পাওয়া গেছে, সেইসব বাড়ির সদস্যদের এইসব কিছু সম্পর্কে কোন জ্ঞান নেই। তারা কেউ এইসব কিছু চালাতে জানেন না। পাশাপাশি এই গোটা চক্রের সঙ্গে জামতাড়া গ্যাংয়ের সরাসরি কোন যোগ আছে কিনা,তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ মনে করছে এইসব কিছুর সঙ্গে বড়সড় চক্র রয়েছে। যাদেরকে ধরা হয়েছে, তাদের ভালো করে জেরা করে আরো তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে এসিপি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments