Wednesday, September 2, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদামোদরে বাড়ছে জল,প্লাবনের আশঙ্কা

দামোদরে বাড়ছে জল,প্লাবনের আশঙ্কা

সংবাদদাতা,দুর্গাপুরঃ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে টানা বৃষ্টির জেরে ফের বাড়ছে দামোদর নদে জলস্তর। পরিস্থিতির দিকে নজর রেখে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। সেই জল এসে পৌঁছাচ্ছে দুর্গাপুর ব্যারেজে। বুধবার দুপুর ১টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে প্রতি সেকেন্ডে ১ লক্ষ ১১ হাজার ৪০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে বলে সেচ দপ্তর সূত্রে খবর। বৃষ্টির পরিমাণ আরও বাড়লে ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণও বাড়ানো হতে পারে। জল ছাড়ার পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়লে নিম্ন দামোদর এলাকার বিভিন্ন অংশে জল ঢোকার আশঙ্কা রয়েছে। ফলে সম্ভাব্য প্লাবন পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে সেচ দপ্তর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments