Thursday, October 22, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে প্রথমবার হাইড্রোলিক পদ্ধতিতে প্রতিমা বিসর্জন

দুর্গাপুরে প্রথমবার হাইড্রোলিক পদ্ধতিতে প্রতিমা বিসর্জন

সংবাদদাতা,দুর্গাপুরঃ হাইড্রার বদলে আধুনিক হাইড্রোলিক পদ্ধতিতে দুর্গা প্রতিমা বিসর্জন করার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। দশমীর দিন থেকেই দুর্গাপুরের দামোদর নদে বিসর্জন ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব। প্রতিমা বিসর্জনে এবছর নতুন এই প্রযুক্তির ব্যবহার নজর কেড়েছে দর্শনার্থীদের। আধুনিক হাইড্রোলিক ব্যবস্থার মাধ্যমে প্রতিমা বিসর্জনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঘাটে উপস্থিত মানুষজন। তাঁদের মতে,এই পদ্ধতিতে বিসর্জন প্রক্রিয়া আরও আধুনিক ও সুসংগঠিতভাবে সম্পন্ন করার সুযোগ রয়েছে। অন্যদিকে, বিসর্জন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে ঘাটে কড়া নজরদারি চালাচ্ছে কোক ওভেন থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে সতর্ক রয়েছেন পুলিশকর্মীরা। উল্লেখ্য,রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকারের আমলে এই প্রথম দুর্গাপুজো হল রাজ্যে। পুজো নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী। তারমধ্যে অন্যতম ছিল এবার প্রতিমা বিসর্জনের পদ্ধতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ দিয়েছিলেন এবার এই রাজ্যেও হাইড্রোলিক পদ্ধতিতে দুর্গা প্রতিমা বিসর্জন করতে হবে। সেই মতোই দশমীর সন্ধা থেকে অভিনব এই হাইড্রোলিক প্লাটফর্মের মাধ্যমে এবার পুজোয় বিসর্জন প্রক্রিয়া শুরু হয়েছে দুর্গাপুর ব্যারাজে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত  সিদ্ধান্ত হয়েছিল ব্যারাজ ও নিউ টাউনশিপ থানার অর্জুনবাঁধ জলাশয়ে এবার হাইড্রোলিক অথবা কনভেয়ার বেল্টের মাধ্যমে প্রতিমা বিসর্জন করা হবে। সেই মত টেন্ডার করেছিল দুর্গাপুর পুরসভা। কিন্তু সময়ের অভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা যায় নি। তাই দুটি জায়গার বদলে শুধু মাত্র দুর্গাপুর ব্যারাজে হাইড্রোলিক প্লাটফর্মের মাধ্যমে প্রতিমা বিসর্জন করা হচ্ছে। হাইড্রোলিক প্লাটফর্ম থেকে প্রতিমা জলে বিসর্জন করার পর ক্রেনের সাহায্যে প্রতিমার কাঠামো জল থেকে তুলে নেওয়া হচ্ছে। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খলা না হয় তার জন্য দুর্গাপুর ব্যারাজে বিসর্জন ঘাটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। অর্জুনবাঁধ সহ অন্যান্য জলাশয়ে ক্রেনের সাহায্যে প্রতিমা বিসর্জন করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments