Thursday, February 26, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গ২০টি নতুন সিএনজি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২০টি নতুন সিএনজি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুর,২৫ ফেব্রুয়ারীঃ দক্ষিণবঙ্গের গণ পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) ২০টি নতুন সিএনজি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের সিটি সেন্টারে এই ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন,বিচারবিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক,পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নামবলাম,পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল,মহকুমা শাসক সুমন বিশ্বাস,জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি,সহকারী সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা, দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম,পুর সভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব,সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় প্রমূখ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে এই ২০টি নতুন বাস চলাচল করবে। চারটি বাস ঝাড়গ্রাম–কলকাতা, ১টি বাস পটাশপুর–করুণাময়ী , ১টি বাস আসানসোল–ঝিলিমিলি, ১টি বাস বর্ধমান–ঝাড়গ্রাম, ১টি বাস বর্ধমান–বাঁকুড়া, ১টি বাস বর্ধমান–আসানসোল, ৪টি বাস বেলঘরিয়া (করুণাময়ী)–আসানসোল, ১টি বাস বেলঘরিয়া (করুণাময়ী)–বাঁকুড়া, ৫টি বাস বেলঘরিয়া–দীঘা এবং ১টি বাস বেলঘরিয়া–টাকি,মোট ১০টি রুটে ২০টি বাস পরিষেবা দেবে। মন্ত্রী মলয় ঘটক বলেন, এখন মানুষের ভরসা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। কারন,বন্দে ভারত সহ অন্যান্য ট্রেনের হাজার টাকা ভাড়া দিয়ে গরিব মানুষ ট্রেনে চাপতে পারে না। রাজ্যের জনদরদী সরকার মানুষের কথা ভাবে। সেজন্যই প্রত্যেক রুটে সাধারণ মানুষের যাতায়াতকে আরও সহজ,নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতেই রাজ্য সরকার ধারাবাহিকভাবে নতুন সিএনজি বাস পরিষেবা চালু করছে। উল্লেখ্য এই অনুষ্ঠানে ২০টি সবুজ সাথীর সাইকেলও দেওয়া হয়। ছাত্রছাত্রীদের হাতে সেগুলি তুলে দেন মন্ত্রী মলয় ঘটক,জেলা শাসক এবং অন্য অতিথিরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments