Saturday, October 24, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গধানের উপর লক্ষ্মীর ক্ষুদ্র প্রতিমা গড়লেন বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল

ধানের উপর লক্ষ্মীর ক্ষুদ্র প্রতিমা গড়লেন বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল

সংবাদদাতা,বাঁকুড়াঃ অন্নপূর্ণা যোজনার ভাড়ের ভিতর দেবী দুর্গার পর ধানের উপর মাটি দিয়ে দেবী লক্ষ্মী। পুজোর ছুটিকে কাজে লাগিয়ে ফের অভিনব শিল্পকর্ম তৈরি করে নজির গড়লেন বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। বাজার থেকে কেনা একটি ধানের দানার উপর মাটি ও রঙের সাহায্যে নিপুণ হাতের শৈল্পিক কায়দায় দেবী লক্ষ্মীর ক্ষুদ্র প্রতিমা তৈরি করেছেন তিনি। লাল শাড়ি,হলুদ গাত্রবর্ণ,মাথায় মুকুট প্রতিটি খুঁটিনাটিতে রয়েছে শিল্পীর অসাধারণ দক্ষতার ছাপ। শিল্পীর দাবী, ধানের উপর মাটি বসানোই ছিল সবচেয়ে কঠিন কাজ। সামান্য ভুল হলেই প্রতিমা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। মাটি লাগানো থেকে শুরু করে শুকানো,প্রাইমার,রং এবং চক্ষুদান সব মিলিয়ে এই ক্ষুদ্র লক্ষ্মী প্রতিমা তৈরি করতে সময় লেগেছে প্রায় পাঁচ থেকে ছয় দিন। তবে ধান,চাল কিংবা বোতলের ভিতরে ক্ষুদ্র শিল্পকর্ম তৈরি করা ইন্দ্রনীলের কাছে নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি রামায়ণ,মহাভারতের বিভিন্ন কাহিনি,মনীষী,চলচ্চিত্র তারকা এবং বাঁকুড়ার বিশিষ্ট ব্যক্তিদের ক্ষুদ্র প্রতিকৃতি ও মূর্তি তৈরি করে আসছেন। পুজোর মরশুমে ধানের দানার উপর তাঁর এই অভিনব লক্ষ্মী প্রতিমা ফের প্রমাণ করল,শিল্পের সৃষ্টিতে আকার নয়,আসল হলো শিল্পীর দক্ষতা,ধৈর্য ও সৃজনশীলতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments