Saturday, June 20, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গসভাপতি পদে ইস্তফা নরেনের,এবার ডিএসপির আবাসনে দলের কার্যালয় ছাড়ার দাবি

সভাপতি পদে ইস্তফা নরেনের,এবার ডিএসপির আবাসনে দলের কার্যালয় ছাড়ার দাবি

সংবাদদাতা,দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে জেলা তথা রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ১৩ জুন তাঁকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে শুক্রবার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ওই পদ থেকে পদত্যাগের কথা জানান। এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্দেশে লেখা এক চিঠিতে নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, তিনি সামাজিক মাধ্যমে জানতে পারেন যে তাঁকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে পুনরায় মনোনীত করা হয়েছে। কিন্তু বর্তমান শারীরিক পরিস্থিতির কারণে তাঁর পক্ষে ওই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণেই তিনি জেলা সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব পাওয়ার এত অল্প সময়ের মধ্যেই তাঁর পদত্যাগের ঘটনায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও চিঠিতে তিনি স্পষ্টভাবেই শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেছেন। বর্তমানে বিষয়টি নিয়ে জেলা তৃণমূলের অন্দরে ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। এই আবহে এবার ইস্পাতনগরীর অরবিন্দ এভিনিউতে তৃণমূলের জেলা কার্যালয় হিসেবে ব্যবহার করা দুর্গাপুর ইস্পাত সংস্থার আবাসন ছেড়ে দেওয়ার দাবি তুলেছে বিজেপি। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments