দুর্গাপুর,৭ সেপ্টেম্বরঃ রাজ্য জুড়ে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে দেখা যাচ্ছে নামীদামী এবং সাধারন হোটেল রেস্টুরেন্টগুলিতে পচা ও অস্বাস্থ্যকর খাবারের রমমরা। যা রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। একটানা অভিযানে প্রায় প্রতিদিনই বিভিন্ন হোটেল,রেস্টুরেন্ট,মিস্টির দোকানে একই ছবি সামনে উঠে আসছে। সম্প্রতি দুর্গাপুরের বিভিন্ন এলাকায় খাদ্য সুরক্ষা দফতর যে অভিযান চালায় সেখানেও দেখা যায় পচা মাংস এবং মজুত রাখা বাসি খাবারের ঘটনা সামনে এসেছে। সোমবার দুর্গাপুরের গোপাল মাঠ,মেনগেট এলাকার পর দুর্গাপুরের সিটি সেন্টারের একাধিক রেস্তোরাঁয় অভিযান চালাল খাদ্য দপ্তর ও দুর্গাপুর পুরসভা। অভিযানে কোথাও উদ্ধার হল বাসি খাবার,আবার কোথাও মিলল ছত্রাক-জনিত খাবার। একই ছবি দেখা গেল একাধিক হোটেল,রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে। খাদ্য সুরক্ষা দপ্তর,দুর্গাপুর নগর নিগম এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে একাধিক মিষ্টির দোকানের গোডাউনে আরশোলার উপস্থিতি নজরে আসে বলে অভিযোগ। পাশাপাশি বেশ কয়েকটি দোকানে মজুত অবস্থায় পাওয়া যায় একাধিক ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। কোথাও আবার উদ্ধার হয় পচা খাবার ও মোমো। খাবারের গুণমান, সংরক্ষণ ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি নিয়ে একাধিক অনিয়ম ধরা পড়ে বলে জানা গিয়েছে। অভিযানের সময় নিয়ম না মানায় একাধিক দোকানকে জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের খাদ্যসামগ্রী সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্য,খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে এবং নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মিষ্টির চারপাশে আরশোলা, মজুত পচা খাবার, অভিযানে ভয়ানক ছবি দুর্গাপুরের একাধিক হোটেল রেস্টুরেন্টে
RELATED ARTICLES



