Monday, September 7, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গশিশুদের শিক্ষা ও বিকাশকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান

শিশুদের শিক্ষা ও বিকাশকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান

মাজুরিয়া,পূর্ব বর্ধমানঃ শিক্ষক দিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের মাজুরিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল শিশুদের শিক্ষা ও বিকাশকে কেন্দ্র করে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।সৃষ্টি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের ভেলাডাঙ্গা আদিবাসী পাড়া ও মাজুরিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার কালাডাঙ্গা আদিবাসী পাড়া-সহ বিভিন্ন এলাকার মোট ১০০ জন প্রান্তিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সৃষ্টির উদ্যোগে পরিচালিত বিনামূল্যের টিউশন কেন্দ্রের ছাত্রছাত্রীদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। অনুষ্ঠানে ‘সৃষ্টির আলো চক্র–২’-এর শিশুদের পরিবেশনায় ‘আমরাও পারি’ নাটক অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষক দিবস উপলক্ষে উপস্থিত শিক্ষক ও শুভানুধ্যায়ীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রত্যেকের হাতে শিক্ষা সামগ্রীও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সৃষ্টির পক্ষ থেকে হারাধন ভট্টাচার্য জানান, আগামী দিনেও শিশুদের শিক্ষা ও বিকাশকে কেন্দ্র করে এই ধরনের সৃষ্টিশীল কর্মকাণ্ড অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য,এই কর্মসূচীর এক অন্যতম অঙ্গ ছিল রোহিত দাসের পুত্র ঋদ্ধেশ দাসের জন্মদিন। জন্মদিনকে সামনে রেখে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠান শেষে শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রী ও অতিথিদের নিয়ে ছিল মধ্যাহ্ন ভোজনের আয়োজন।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments