Saturday, October 24, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গটার্গেট বান্টি,তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তেজনা ইস্পাতনগরীতে

টার্গেট বান্টি,তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তেজনা ইস্পাতনগরীতে

সংবাদদাতা,দুর্গাপুরঃ বিজয়া সম্মিলনীর ব্যানার বাঁধাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ালো ইস্পাতনগরীর ৭ নম্বর ওয়ার্ডের বি-জোন এলাকার নিউটন রোডে। ড্রেনে ফেলে মারধর করা হলো এক তৃণমূল কর্মীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে বি-জোন ফাঁড়ির পুলিশ। জানা গেছে, বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির প্রাক্তন সদস্য বান্টি সিংয়ের গোষ্ঠীর সঙ্গে বিজেপির কিছু কর্মীর  মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি, মারধর এবং একে অপরের দিকে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। এক তৃণমূল কর্মীকে ড্রেনে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রথমে ঘটনাস্থলে নিউটন ফাঁড়ির পুলিশ। পরে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ,তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির প্রাক্তন সদস্য বান্টি সিং তাঁর দলবল নিয়ে বিজেপির লাগানো পতাকা খুলে ফেলে দেন। এর প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের ছেলেদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বান্টি সিংকে ধাক্কাধাক্কি করা হয়। তাঁর বাড়িতে বিজেপি কর্মীরা চড়াও হতে গেলে পুলিশ তাদের আটকায়। জানা গেছে,পরিবর্তনের পরে বান্টি সিং এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন। সূত্রের খবর বিজেপির একাংশের মদতে ঘরে ফিরে আসে বান্টি সিং। বিজেপির অপর একটি পক্ষ এটা মেনে নিতে পারে নি। এর আগেও একবার তাঁরা বান্টি সিংয়ের ওপর হামলার চেষ্টা করে। অভিযোগ সেই সময় বিজেপির এক গোষ্ঠী বান্টি সিংকে আশ্রয় দিয়েছিল। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপির ১ নম্বর মন্ডল কমিটির সাধারন সম্পাদক দিব্যেন্দু রায় বলেন, “বান্টি সিং তৃণমূলের একজন সন্ত্রাসবাদী।  তার মতো একজনকে আমরা কোনোমতেই বিজেপিতে আসতে দেব না”। একই সঙ্গে তিনি বলেন, “বিজেপির যারা বান্টি সিংয়ের পাশে থাকবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে”।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments