দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ দামোদরের জলস্তর বাড়তেই জলের তলায় চলে গেল দুর্গাপুরের ৩৮ নম্বর ওয়ার্ডের হুচুকডাঙা পিকনিক স্পট। পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার পর দামোদরের জলস্তর বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। যার জেরে জলের তলায় চলে যায় হুচুকডাঙার পিকনিক কটেজ,খেলার মাঠ এবং শিশুদের পার্ক। রাতের দিকে জলস্তর আরও বেড়ে যাওয়ায় কটেজে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনা করে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। জলের প্রবল স্রোতে কটেজে থাকা বিভিন্ন সামগ্রী ভেসে যায় দামোদরের জলে। মুহূর্তের মধ্যেই জলমগ্ন হয়ে পড়ে গোটা পিকনিক স্পট এলাকা। জলস্তর ক্রমশ বাড়তে থাকায় উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। দামোদরের জলস্তর ও পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
দামোদরের জলে ডুবলো দুর্গাপুরের হুচুকডাঙা পিকনিক স্পট
RELATED ARTICLES



