Monday, June 22, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুর জুড়ে পালিত ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস

দুর্গাপুর জুড়ে পালিত ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস

প্রণয় রায়,দুর্গাপুর,২১ জুনঃ সারা দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আজ দুর্গাপুরে  পালিত হল দ্বাদশ বিশ্ব যোগ দিবস। সুস্থতাই হল সুস্থ থাকার মূলমন্ত্র। আজ সকালে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত বিশ্ব যোগ দিবসে অংশগ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।  বিশ্বের ১৩৩ দেশের তিরিশ লাখ মানুষ আজ এই যোগ দিবসে অংশ নিচ্ছে। এ বছরের যোগ দিবসের প্রতিপাদ্য বিষয় যোগা পর হেলদি এজিং। অর্থাৎ বার্ধক্য জনিত সমস্যা এড়াতে যোগব্যায়ামের অভ্যাস প্রচন্ড উপকারী। শরীর সচল  রাখতে ও স্ফূর্তিব ধরে রাখতে যোগের জুড়ি মেলা ভার। যোগব্যায়াম ভারতবর্ষের অতি প্রাচীনতম শরীরচর্চাদেবাদী দেব মহাদেব কে বলা হয় যোগ চর্চার আদিযোগী। আজ থেকে ১৫ হাজার বছরেরও আগে তিনি হিমালয় পর্বতে শিশুদের যোগ শিক্ষা দিতে বলে বিশ্বাস করা হয়। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে জাতি সংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালনের  প্রস্তাব দেন। এই প্রস্তাবে সমর্থন জানায় বিশ্বের ১৭৭ টি দেশ। ২০১৪ সালের ১১ ডিসেম্বর ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি একুশে জুন কে যোগ দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৫ সালে ২১ জুন প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় নয়াদিল্লির রাজপথে। এতে ৮৪ টি দেশের প্রতিনিধি এবং ৩৫ হাজারের বেশি মানুষ যোগ শিবিরে অংশ নেন। একুশে জুন দিনটিকে বেছে নেবার কারন হল বছরের দীর্ঘতম দিন এটি। একে গ্রীষ্মকালীন অয়ন বলা হয়। অর্থাৎ উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন। এদিনই সূর্যের আলো সবচেয়ে বেশি সময় থাকে। এরপর থেকে দিন একটু একটু করে ছোট হতে থাকে। ভারতীয় আধ্যাত্মিকতায় বিশ্বাস করা হয় এই দিনটি উত্তরায়নের শেষ দিন। এরপর থেকে শুরু হয় দক্ষিণায়ন। দুর্গাপুরে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ছাড়াও সিধু কানু স্টেডিয়াম ও নেহেরু স্টেডিয়ামে এই বিশ্ব যোগ দিবস পালন করা হয়। সিধু কানু স্টেডিয়ামে প্রায় ৭০০ জন শিশু থেকে প্রবীণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।  নেহরু স্টেডিয়ামে ও প্রচুর সংখ্যক মানুষ এই যোগ দিবস অনুষ্ঠানে অংশ নেন। কলকাতার রেড রোডে অনুষ্ঠিত যোগ প্রদর্শনী সরাসরি স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে প্রদর্শিত হয়। দুর্গাপুর নগর নিগমকে এই বিশাল যোগ দিবসকে সফল করতে সহায়তা করে দুর্গাপুর সাব ডিভিশন যোগ এ্যাসোসিয়েশন ও বর্ধমান যোগ এ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। তিনি জানান,দুর্গাপুরের সর্বত্রই এই যোগ দিবস পালিত হচ্ছে। এই যোগ উৎসবের অন্যতম উদ্যোক্তা ও দুর্গাপুর সাব ডিভিসন যোগ অ্যাসোসিয়েশনের সভাপতি সীমা দত্ত চ্যাটার্জী জানান পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায় এই যোগ উৎসবে দুর্গাপুরের মানুষদের মধ্যে প্রচুর উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়াম ও সিটি সেন্টারের স্টেডিয়ামে এই যোগা উৎসবের আয়োজন করা হয়। এই যোগ উৎসবের আরো একজন কর্মকর্তা উৎসব কমিটির সম্পাদক তরুণ মুখার্জি জানান,সিধু কানু স্টেডিয়ামে প্রায় ৭০০ জন শিশু থেকে বিভিন্ন বয়সী মানুষ যোগ প্রদর্শনীতে অংশ নেন।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments