দুর্গাপুর,২৫ ফেব্রুয়ারীঃ দুর্গাপুরের বেনাচিতির স্টীল মার্কেটের কাছে পাঁচমাথা মোড়ে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয় শেলী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে ভবনের দ্বিতীয় তলা থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয় কিছু দোকানদারের নজরে সেটা আসে। তারা দলীয় কর্মীদের খবর দিলে তারা এসে অফিস খুলে দেখেন ভবনের দোতলায় থাকা সমস্ত জিনিসপত্র আগুনে প্রায় পুড়ে গেছে। খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করেন দমকলকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। তিনিও মনে করেন শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তিনি আরও জানান,সামনেই বিধানসভা নির্বাচন। তাই তার প্রস্তুতি হিসেবে দ্বিতীয় তলার একটি ঘরে প্রচুর দলীয় পতাকা, ফেস্টুন, ভোটার তালিকা, ফ্লেক্স সহ অন্যান্য সামগ্রী রাখা ছিল। সেগুলি সবই ভস্মীভূত হয়েছে। এই ক্ষতি নির্বাচনের কাছে তাদের কাছে এক বড় ধাক্কা বলেও মনে করেন দেবেশবাবু।
দুর্গাপুরে কংগ্রেসের কার্যালয়ে আগুনের ঘটনায় চাঞ্চল্য
RELATED ARTICLES



