Tuesday, March 10, 2026
Google search engine
Homeখেলাভারতের জয়ে আসানসোল জুড়ে উল্লাস

ভারতের জয়ে আসানসোল জুড়ে উল্লাস

আসানসোল,৯ মার্চঃ রবিবার রাতে আমেদাবাদে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত জেতার পরই দেশের বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসে মেতে ওঠে ক্রিকেটপ্রেমীরা। ব্যতিক্রম ছিল না আসানসোলও। গোটা শহর জুড়ে উল্লাসে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। রাস্তায় নেমে আসে জনতার জোয়ার। ভারতীয় দলের ঐতিহাসিক জয়ের খবরে শহরের বিভিন্ন প্রান্তে আনন্দে মেতে ওঠেন ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে আসানসোলের হাশমি চক এলাকায় দেখা যায় উৎসবের আমেজ। সমর্থকেরা বাজি ও পটকা ফাটিয়ে, ঢাক-ঢোল বাজিয়ে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে আনন্দ উদযাপন করেন। শুধু হাশমি চকই নয়,আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন চৌমাথা ও রাস্তার মোড়ে মোড়ে মানুষ উল্লাসে ফেটে পড়েন। যুবক থেকে শুরু করে ছোট-বড় সকলেই ভারতের জয়ের আনন্দ ভাগ করে নিতে একত্রিত হন। অনেককে আবার তিরঙ্গা পতাকা নিয়ে নাচতে ও স্লোগান দিতে দেখা যায়। শহরের বিভিন্ন এলাকায় মোটরবাইক র‍্যালি বের হয় এবং “ভারত মাতা কি জয়” ও “ইন্ডিয়া ইন্ডিয়া” স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। আতশবাজির ঝলকানি ও আনন্দধ্বনিতে আসানসোল শহর যেন উৎসবের রূপ নেয়। ভারতের এই জয়ে আসানসোলবাসীর মধ্যে যে উচ্ছ্বাস ও আনন্দ দেখা গেছে, তা প্রমাণ করে ক্রিকেটের প্রতি মানুষের অগাধ ভালোবাসা এবং দেশের জয়ের প্রতি গভীর আবেগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments