Friday, November 20, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গ‘নদী বাঁচাও,পরিবেশ বাঁচাও’ স্লোগানে সরব বিজ্ঞান মঞ্চ

‘নদী বাঁচাও,পরিবেশ বাঁচাও’ স্লোগানে সরব বিজ্ঞান মঞ্চ

সংবাদদাতা,আসানসোলঃ পশ্চিম বর্ধমান বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও’ দাবিতে জেলা শাসকের কাছে স্মারক লিপি জমা দেওয়া হল। বৃহস্পতিবার আসানসোল রবীন্দ্রভবন সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বের করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে পৌঁছায়। মূলত দামোদর,অজয়,গারুই,নুনিয়া-সহ জেলার বিভিন্ন নদী সংস্কার ও সংরক্ষণের দাবিতে সরব হন তাঁরা। নদীগুলির বর্তমান অবস্থা উন্নত করা,নদীকে দূষণমুক্ত রাখা এবং পরিবেশ রক্ষার দাবিতে লিখিত স্মারক লিপি জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments