Tuesday, March 10, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গ১৩টি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার

১৩টি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার

দুর্গাপুর,৯ মার্চঃ রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে দুর্গাপুরে একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হল সোমবার।  পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে এদিন দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ১৩টি উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। জানা গেছে, এই প্রকল্পগুলির মাধ্যমে এলাকার বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত রাস্তা সংস্কার,নিকাশি ব্যবস্থার উন্নয়ন, ড্রেনেজ পরিষেবা মজবুত করা এবং স্থানীয় পরিকাঠামোকে আরও শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে এলাকাবাসীর দৈনন্দিন অনেক সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ, ১ নম্বর ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী রুমা গোস্বামী সহ দলের একাধিক নেতা-কর্মী ও সমর্থক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments