দুর্গাপুর,৯ মার্চঃ আজ সোমবার এবং আগামীকাল অর্থাৎ ৯ ও ১০ মার্চ দুদিন ব্যাপী রাজ্য জুড়ে শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের নির্বাচন। জানা গেছে,এই নির্বাচনে রাজ্যের মোট ৭৮টি আদালতে ভোটগ্রহণ চলছে। সেই তালিকায় রয়েছে দুর্গাপুর মহকুমা আদালতও। ইতিমধ্যেই এই নির্বাচনের জন্য সমস্ত আদালতে বিগত বেশ কিছুদিন ধরে প্রচার চলেছে। নির্বাচনের প্রচারে দুর্গাপুর আদালতে এসেছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। এই নির্বাচনে দুর্গাপুর মহকুমা আদালতে দুজন প্রার্থী রয়েছেন। এরা হলেন বিনিময় সরকার এবং সৌরিন দাস। জানা গেছে, এবারের নির্বাচনে রাজ্য জুড়ে মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণকে কেন্দ্র করে দুর্গাপুর আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্গাপুর বার এ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জীব কুন্ডু বলেছেন,দুদিনের নির্বাচনের সোমবার ছিল প্রথম দিন। এখানে মোট ১১২৬ জন ভোটার রয়েছেন। ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে এসেই ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হচ্ছে এখানে। আগামীকালও ভোটদান পর্ব চলবে।
দুর্গাপুর আদালতে চলছে বার কাউন্সিল নির্বাচনের ভোটদান
RELATED ARTICLES



