Friday, March 13, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ি চালকের

দুর্গাপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ি চালকের

দুর্গাপুর,১৩ মার্চঃ দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি চারচাকা গাড়ি মুচিপাড়া থেকে আসানসোলগামী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতরভাবে আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় ওই চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তির মাথা ও মুখ থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে। হাসপাতালের চিকিৎসকেরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ। ঠিক কি কারনে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে আহত চালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments