দুর্গাপুর,২১ এপ্রিল: ভোট যত এগিয়ে আসছে ততই নানা জায়গায় নানা নাটকের অবতারণা হচ্ছে। মঙ্গলবার প্রচারের শেষ দিনে এরকমই এক নাটক দেখা গেল ক্ষনি শিল্পাঞ্চলে। হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন চার প্রার্থী। রানিগঞ্জের প্রার্থী রাহুল ঘোষ, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী রুবিয়া বেগম, বারাবনির প্রার্থী অদৈত্য দাস ও পান্ডবেশ্বরের প্রার্থী জুভেদ শেখ। এই চারজন মঙ্গলবার দুপুরে দুর্গাপুরে তৃণমূলের কার্যালয়ে এসে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীর চক্রান্ত করে তৃণমূলকে হারানোর চেষ্টা করেছিল। সেটা প্রকাশ্যে চলে আসায় হুমায়ুন কবীরের দল ছেড়ে তৃণমূল যোগ দিল চারজন। চারজন প্রার্থী দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ঠিকই। কিন্তু তারা কেউ প্রীর্থী পদ প্রত্যাহার করেন নি। হুমায়ুন কবীরের দলের পান্ডবেশ্বরের প্রার্থী ছিলেন জুভেদ শেখ। তিনি বলেন ” হুমায়ুন কবীর আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু আমরা যখন দেখলাম ১০০০ টাকা ডিল করেছে শুভেন্দু অধিকারীর সাথে তখন আমাদের চোখ খুলে যায়। আমরা দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রার্থী পদ প্রত্যাহার করি নি। কিন্তু আমরা সবাইকে বলছি ও লিফলেট বিলি করে জানাচ্ছি আমাদের ভোট দেবেন না। তৃণমূলকে ভোট দিন। ” রাজ্যে মোট ৭০ জন আম জনতা উন্নয়ন দল ছেড়ে বেরিয়ে এসেছে।
k



